শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ঝিনাইগাতীতে নিখোঁজ ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

ঝিনাইগাতীতে নিখোঁজ ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত
নিখোঁজের আট দিন পর মাটির নিচে পুঁতে রাখা ধান ব্যবসায়ী বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জারুলতলা গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।পরিবার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিল্লাল হোসেন নিখোঁজ হন। এরপর তার পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং তাকে উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করে। এরই মধ্যে বুধবার দুপুরে জারুলতলা গ্রামের একটি খালের পাশে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালের পাশের একটি স্থান থেকে মাটি খুঁড়ে পুঁতে রাখা অবস্থায় বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
সংশ্লিষ্ট ক্যাম্পাস: শের-ই-বাংলা মেডিকেল কলেজ
নির্মাণ : REM Technology