বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, পদ ১৩, আবেদন অনলাইনে

কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, পদ ১৩, আবেদন অনলাইনে
১৩ উপসহকারী প্রকৌশলী নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায়

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ১০ম গ্রেডে ‘উপসহকারী প্রকৌশলী’ পদে ১৩ অসামরিক কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ ডিসেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়েছে—চলবে ৮ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ);

পদের নাম: উপসহকারী প্রকৌশলী;

পদসংখ্যা: ১৩টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড);

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, পদ ১৮৮, আবেদন শুরু ১০ ডিসেম্বর

আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, উডওয়ার্ক, রেফ্রিজারেশন, ইলেকট্রনিকস, কম্পিউটার, ম্যাটালার্জি, কেমিক্যাল বা ড্রাফটসম্যানশিপ বিষয়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ২২৩ টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৮ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology