বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আবেদন করুন দ্রুতই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি স্টোর (ফ্রেশ রেডি মিক্স কংক্রিট) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ;
পদের নাম: এক্সিকিউটিভ;
বিভাগ: স্টোর (ফ্রেশ রেডি মিক্স কংক্রিট);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ট্রেইনি এক্সিকিউটিভ নেবে আরএফএল গ্রুপ, নিয়োগ ৭ বিভাগীয় শহরে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: এইচএসসি পাসেই ফিল্ড অফিসার নেবে ওয়ালটন, পদ ৫০
আবেদনের যোগ্যতা—
*এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলে দক্ষতা এবং ই-মেইল যোগাযোগে অভিজ্ঞতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: সজীব গ্রুপ নেবে জোনাল সেলস ইনচার্জ, আবেদন স্নাতক পাসেই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ আগস্ট ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম
ইএইচআর/ সিটি/ ডিসি









