বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

প্রেমিকার অভিমান ভাঙাতে সড়কে প্রেমিকের ‘সরি’ বিলবোর্ড

প্রেমিকার অভিমান ভাঙাতে সড়কে প্রেমিকের ‘সরি’ বিলবোর্ড
সড়কে টাঙানো বিলবোর্ড

ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কতজন কত কিছুই না করেন। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ করেন ব্যতিক্রমী কোনো আয়োজন। তবে প্রেমিক যদি হন সিরাজগঞ্জের, তাহলে ব্যতিক্রমী কিছু তো ঘটবেই। তেমনি এক ব্যতিক্রমী প্রেমিকের সরি জানানোর দৃশ্য দেখা গেল সিরাজগঞ্জ শহরে। প্রিয় মানুষের অভিমান ভাঙাতে শহরে টাঙানো হয়েছে একটি ব্যানার। তবে কে বা কারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, তা এখনো জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভাইরাল এক ভিডিও থেকে এ তথ্য জানা যায়।

ব্যানারের লেখা অনুযায়ী, নিজেকে গরু ও তার প্রেমিকাকে পোল্টি মুরগি সম্বোধন করে ক্ষমা চেয়েছে প্রেমিক। প্রেমের এমন বিচিত্র প্রকাশে হাস্যরসের খোরাক জুগিয়েছে পুরো বিষয়টি। নেটিজেনরাও নানা আলোচনা-সমালোচনায় বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা করেছে।

আসিফ আহমেদ দিগন্ত নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!

শাহারিয়ার মোর্শেদ খান নামের এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক সিরাজগঞ্জ। প্রেম থাকুক, মান-অভিমান থাকুক। ভালোবাসার শহর সিরাজগঞ্জ ভালোবাসায় থাকুক।’

আরেক ফেসবুক ব্যবহারকারী জান্নাতুল ফেরদৌস স্মৃতি লিখেছেন, ‘আগে জানলে সিরাজগঞ্জের মানুষের প্রেমে পড়তাম!’

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology