বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ট্রেইনি এক্সিকিউটিভ নেবে আরএফএল গ্রুপ, নিয়োগ ৭ বিভাগীয় শহরে

ট্রেইনি এক্সিকিউটিভ নেবে আরএফএল গ্রুপ, নিয়োগ ৭ বিভাগীয় শহরে
ট্রেইনি এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আরএফএল গ্রুপে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ইন্টারনাল অডিট বিভাগে ‘ট্রেইনি এক্সিকিউটিভ’ পদে ১০ কর্মী নিয়োগে মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;

বিভাগের নাম: ইন্টারনাল অডিট;

পদের নাম: ট্রেইনি এক্সিকিউটিভ;

পদসংখ্যা: ১০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই ফিল্ড অফিসার নেবে ওয়ালটন, পদ ৫০

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, পারফরমেন্স বোনাস, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, অর্জিত ছুটি ভাতা, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৪-৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট;

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিং/এআইএস/ফাইন্যান্স/ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং/সমমানের বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: সজীব গ্রুপ নেবে জোনাল সেলস ইনচার্জ, আবেদন স্নাতক পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ আগস্ট ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology