বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

থানায় আটক থাকা যুবলীগ নেতাকে ছাড়াতে গিয়ে কপাল পুড়ল যুবদল নেতার

থানায় আটক থাকা যুবলীগ নেতাকে ছাড়াতে গিয়ে কপাল পুড়ল যুবদল নেতার
যুবলীগ ও যুবদলের লোগো © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

থানায় আটক এক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে তদবির করার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা হাওলাদার মুক্তাকে বহিষ্কার করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষায় ভূমিকা রাখার সুস্পষ্ট অভিযোগে মোস্তফা হাওলাদার মুক্তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রমনা থানা যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ড সার্কিট হাউস রোড ইউনিটের সভাপতি ওমর ফারুককে থানা থেকে ছাড়িয়ে আনতে তদবির করেছিলেন মুক্তা। এ ঘটনাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষায় তাঁর ভূমিকা হিসেবে বিবেচনা করেছে যুবদল।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology