বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

এইচএসসি পাসেই ফিল্ড অফিসার নেবে ওয়ালটন, পদ ৫০

এইচএসসি পাসেই ফিল্ড অফিসার নেবে ওয়ালটন, পদ ৫০
৫০ ফিল্ড অফিসার নিয়োগে আবেদন চলছে ওয়ালটনে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি হোম অ্যাপ্লায়েন্স বিভাগে ‘ফিল্ড অফিসার’ পদে চুক্তিভিত্তিক ৫০ কর্মী নিয়োগে রবিবার (২৭ জুলাই) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;

বিভাগের নাম: হোম অ্যাপ্লায়েন্স;

পদের নাম: ফিল্ড অফিসার;

পদসংখ্যা: ৫০টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক;

আরও পড়ুন: ১০০ সেলস এক্সিকিউটিভ নেবে যমুনা ইলেকট্রনিকস, আবেদন স্নাতক পাসেই

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

বয়স: ২২-২৮ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

আরও পড়ুন: সজীব গ্রুপ নেবে জোনাল সেলস ইনচার্জ, আবেদন স্নাতক পাসেই

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ আগস্ট ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology