শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শক্তি ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ৫১৫

শক্তি ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ৫১৫
প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন। সংস্থাটি দেশের ৮ বিভাগে মাইক্রোফিন্যান্স, হেলথ ও ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামে ৫১৫ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন;

১. পদের নাম: মাইক্রোফিন্যান্স অফিসার;

পদসংখ্যা: ৪০০টি

প্রোগ্রামের নাম: মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম;

বেতন-ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক ভাতা ৭,০০০ টাকা। শিক্ষানবিশকালে মাসিক বেতন ২০,৫০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে বেতন ২৫,৫০০ টাকা। মোটরসাইকেল চালালে অতিরিক্ত ২,৫০০ টাকা প্রতি মাসে প্রাপ্য হবেন। এ ছাড়া পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মাসে ৪,০০০ টাকা ইনসেনটিভ এবং ৩,০০০ টাকা অ্যালাউন্স বাবদ প্রাপ্য হবেন;

আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে;

বয়স: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: ৫০ কর্মী নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন এসএসসি পাসেই

২. পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট;

পদসংখ্যা: ৮০টি;

প্রোগ্রামের নাম: মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম;

বেতন-ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক ভাতা ৭,০০০ টাকা। শিক্ষানবিশকালে মাসিক বেতন ২২,৫০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে বেতন ২৬,৫০০ টাকা। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মাসে ৩,০০০ টাকা অ্যালাউন্স বাবদ প্রাপ্য হবেন;

আবেদনের যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ম্যানেজমেন্টে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;

৩. পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক;

পদসংখ্যা: ৩০টি;

প্রোগ্রামের নাম: হেলথ প্রোগ্রাম;

বেতন: ১৬,২০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের ম্যাটস (ডিপ্লোমা) কোর্স সম্পন্ন হতে হবে; অথবা,

*২ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে;

*ম্যাটসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

আরও পড়ুন: ৫০০০০ বেতনে আহ্ছানিয়া মিশনে চাকরি, আবেদন অনলাইনে

৪. পদের নাম: মালি;

পদসংখ্যা: ৫টি;

প্রোগ্রামের নাম: ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম;

বেতন: ১৮,০০০—২২,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি পাস হতে হবে;

*রোড মিডিয়ানের গাছ ও রাস্তার পাশের রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে;

বয়স: ২৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*১ ও ২ নম্বর পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের (পাহাড়ি এলাকায় অবস্থিত শাখায় কর্মরতদের জন্য) ক্ষেত্রে ১৫০০ টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে;

*সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা ৭৫০ থেকে ২,৫০০ টাকা (নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী);

*বৈশাখী ভাতাসহ বছরে দুটি উৎসব বোনাস;

*চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা;

*নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস;

*পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ দিন;

*কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ;

*নারী কর্মীদের জন্য মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা;

আরও পড়ুন: ৪৫০০০ বেতনে চাকরি রেড ক্রিসেন্ট সোসাইটিতে, আবেদন অনলাইনে

শর্ত—

১,২ ও ৩ নম্বর পদের জন্য জামানত হিসেবে ১৫,০০০ টাকা সংস্থায় জমা দিতে হবে, যা পরবর্তীতে কর্মীকে ফেরত দেওয়া হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে;

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর–৪, রোড নম্বর–১ (মেইন রোড), ব্লক–এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জানুয়ারি ২০২৫;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology