শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
২০০ কর্মী নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আবেদন এসএসসি পাসেই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি ‘কার্গো হেলপার (ক্যাজুয়াল)’ পদে ২০০ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স;
পদের নাম: কার্গো হেলপার (ক্যাজুয়াল);
পদসংখ্যা: ২০০টি
বয়স: ১৮ থেকে ৩২ বছর (১২ ডিসেম্বর ২০২৪ তারিখে);
আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নেবে ৫২৫ কর্মী, আবেদন করুন দ্রুতই
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম এসএসসি পাস হতে হবে;
*কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
*অধিক ভার উত্তোলনে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা;
দরকারি কাগজপত্র, কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ইএইচআর/ সিটি/ ডিসি









