সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বন্য হাতির আক্রমণ প্রতিরোধে কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ

বন্য হাতির আক্রমণ প্রতিরোধে কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ
বন্য হাতির আক্রমণ প্রতিরোধে কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি এলাকার কৃষকদের বন্য হাতির আক্রমণ থেকে ফসল ও বসতবাড়ি রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জগ লাইট বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন।এ সময় আরও উপস্থিত ছিলেন নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রুকুনুজ্জামান (জামান) এবং কাংশা ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, ঝিনাইগাতীর পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় বন্য হাতির বিচরণ ও আক্রমণের কারণে স্থানীয় কৃষকদের ফসল ও জীবন-জীবিকা ঝুঁকির মধ্যে পড়ে। বিশেষ করে রাতে হাতির পাল লোকালয়ে প্রবেশ করে ফসলের ক্ষতি করে থাকে। এ অবস্থায় কৃষকদের সতর্ক রাখা এবং রাতের বেলায় হাতির অবস্থান শনাক্ত ও প্রতিরোধে জগ লাইট সহায়ক ভূমিকা রাখবে।বন্য হাতির আক্রমণ প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি এলাকার কৃষকদেরও সম্মিলিতভাবে সচেতন থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে হাতির চলাচলের সময় নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং কোনোভাবেই হাতিকে উত্ত্যক্ত না করার পরামর্শ দেওয়া হয়।অনুষ্ঠানে পাহাড়ি এলাকার ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বন্য হাতির আক্রমণ থেকে কৃষকদের ফসল ও জীবন-জীবিকা রক্ষায় কিছুটা হলেও কার্যকর সহায়তা পাওয়া যাবে।
সংশ্লিষ্ট ক্যাম্পাস: শের-ই-বাংলা মেডিকেল কলেজ
নির্মাণ : REM Technology