সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বরিশালে বিএম কলেজে ককটেল বিস্ফোরণ, গ্রামীণ ব্যাংকে আগুন

বরিশালে বিএম কলেজে ককটেল বিস্ফোরণ, গ্রামীণ ব্যাংকে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালের বিএম কলেজ এলাকা ও নগরীর বিভাগীয় পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশালের গৌরনদীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে সাতটা ও আটটার দিকে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার বার্থী এলাকার গ্রামীণ ব্যাংক কার্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দারা জানান, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত এসে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের জানালার গ্লাস ভাঙচুর করে এবং পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় বাসিন্দারা ডাকচিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ‘পুরো বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ কাজ শুরু করেছে।’

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: সরকারি ব্রজমোহন কলেজ
নির্মাণ : REM Technology