সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎ লাইন

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেটের বেশ কয়েকটি এলাকায়। সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাধীন এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

আজ রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার এলাকাগুলো হলো—ছমিপুর, নিজগাঁও, বকুলপুর, বেতসান্দি, মনোকৃপা, মুন্সিরগাঁও, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, শেষেরগাঁও, পালগাঁও, বনগাঁও ও সালামপুরসহ আশপাশের এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্ধারিত সময়েও সংশ্লিষ্ট লাইন চালু বলে গণ্য হবে।’

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিউবো কর্তৃপক্ষ।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology