সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রণালয়ে সচিব পর্যায়ে বড় রদবদল

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রণালয়ে সচিব পর্যায়ে বড় রদবদল
বাংলাদেশ সরকার লোগো © ক্যাম্পাস টাইমস ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ চার মন্ত্রণালয়ে সচিব ও অতিরিক্ত সচিব পর্যায়ে বড় রদবদল এনেছে সরকার। এর অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার, খাদ্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পদগুলোতে পরিবর্তন আনা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনগুলোতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জেতী প্রু স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদকে বদলি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবু তাহের মো. মাসুদ রানাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology