সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশপন্থীরা ঐক্যবদ্ধ: ছাত্রদল সভাপতি রাকিব

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশপন্থীরা ঐক্যবদ্ধ: ছাত্রদল সভাপতি রাকিব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশপন্থীরা এক ও ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।

রোববার (২৯ নভেম্বর) গভীর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে রাকিব বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ তথা নগণ্য সংখ্যক সন্ত্রাসীদের নির্মূল করতে না পারলে ১৪০০ ছাত্র জনতার আত্মা শান্তি পাবে না, তাদের পরিবারের প্রতি ইনসাফ করা হবে না। ২০ কোটি জনগণের মধ্যে নগণ্য সংখ্যক সন্ত্রাসীদের কোন ক্ষমা নেই।’

তিনি আরও বলেন, ‘সরাসরি 'র' এর প্রেসক্রিপশনে পরিচালিত সন্ত্রাসীদের নির্মূলে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। আর কখনও ভারতীয় তাবেদার কোন রাজনৈতিক দলকে বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশপন্থীরা এক এবং ঐক্যবদ্ধ। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত, চূড়ান্তভাবে নির্মূল করা হবে ইনশাআল্লাহ।’

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology