সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার
ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবির) বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেছেন।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
সংশ্লিষ্ট ক্যাম্পাস: শের-ই-বাংলা মেডিকেল কলেজ
নির্মাণ : REM Technology