শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

নিস্ফলা ছুটির ফাঁদে

নিস্ফলা ছুটির ফাঁদে
নিস্ফলা ছুটির ফাঁদে
আজ ছুটির দিন মানেই আমার নিষ্ফলা নীরস আনন্দের দিন। ইচ্ছেরা সব মিলিয়ে গেছে হয় মেঘের আড়ালে নতুবা অন্য কোথাও? ইচ্ছেগুলোও আজ আমাকে নিরন্তর ফাঁকি দিচ্ছে। যা ইচ্ছে করুক।আজ আর ছুটির ফাঁদে পড়তে চাই না। কারও আচরণ নিয়ে আর ভাবতে ইচ্ছে করে না। কত ভাবে কত উপায়ে সব ইচ্ছেরা ডানা গুটিয়ে নিচ্ছে । কেউ যদি আমার ইচ্ছেকে হেয় করে, অকারণে ইচ্ছের ডানাগুলো ভেঙ্গে দেয় তাকে থামানোর দায়িত্ব আমার নয়।শুধু কষ্টের অনুভূতিটুকু আমার ।আজ আর ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে মন চাইছে না। মানুষ বাইরে যতটা অশান্তি করে তার একটা বড় অংশ আসলে নিজের ভেতরেই বহন করে বেড়ায়। অন্যকে ছোট করে বা হারিয়ে দিয়ে কেউ হয়তো নিজের ইচ্ছের জেদটা মেটাতে পারে, কিন্তু তাতে নিজের ভেতরের শূন্যতাটা তো আর ভরে না । তারই সুন্দর ইচ্ছেগুলোর কবর রচনা করে । নিজেকে নিজেই। একটা সময় ছুটির দিনে কত রঙিন ঘুড়ি উড়ত মনের আকাশে অথচ আজ ঘর থেকে দু পা ফেলতে ইচ্ছে করছে না ।মরে যাক আমার সুন্দর ইচ্ছেগুলো আর ডানা না মেলুক আপনজনের আকাশে । শুধু ছুটির দিনে কষ্টেরা থাকুক আমার আঙ্গিনায়।
নির্মাণ : REM Technology