বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ট্রেইনি জুনিয়র অফিসার নেবে সাউথইস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

ট্রেইনি জুনিয়র অফিসার নেবে সাউথইস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগে আবেদন চলছে সাউথইস্ট ব্যাংক পিএলসিতে © প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি জেনারেল অডিট বিভাগে ‘ট্রেইনি জুনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৬ জানুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ জানুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি;

পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার;

বিভাগ: জেনারেল অডিট;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৪০,০০০ থেকে ৪৫,০০০ টাকা;

আরও পড়ুন: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন স্নাতক পাসেই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: মিডল্যান্ড ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, কর্মস্থল ঢাকা

আবেদনের যোগ্যতা—

*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology