শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ন্যাশনাল ব্যাংকে একাধিক পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ নভেম্বর

ন্যাশনাল ব্যাংকে একাধিক পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ নভেম্বর
ন্যাশনাল ব্যাংক পিএলসি

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসিতে ৫ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি অপারেশনস ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, ক্রেডিট অফিসার, হেড অব অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এবং হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন পদে কর্মকর্তা নিয়োগ দেবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক পিএলসি

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: পদ অনুযায়ী বাংলাদেশের যেকোনো স্থান ও ঢাকা

প্রকাশের তারিখ: ২৪ নভেম্বর ২০২৬

আবেদন শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬

১. পদের নাম: অপারেশনস ম্যানেজার

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

পদমর্যাদা: এসপিও-এভিপি

আরও দেখুন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর। এর মধ্যে শাখার কার্যক্রম, প্রশাসন বা পরিচালন তদারকিতে অন্তত চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক, শেয়ার ব্রোকারেজ বা সিকিউরিটিজ হাউসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: হেড অব অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট

কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা

পদমর্যাদা: এসপিও-এভিপি

বিভাগ: মানবসম্পদ বিভাগ

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা, সাংগঠনিক মনোবিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সাংগঠনিক উন্নয়ন, পরিবর্তন ব্যবস্থাপনা ও কর্মদক্ষতা ব্যবস্থাপনায় পেশাগত সনদ বা বিশেষ প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও দেখুন: সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন যেভাবে

অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর। এর মধ্যে সাংগঠনিক উন্নয়ন, জনবল পরিকল্পনা, পরিবর্তন ব্যবস্থাপনা, কর্মদক্ষতা ব্যবস্থাপনা ও প্রতিভা উন্নয়নে অন্তত ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক, শেয়ার ব্রোকারেজ বা সিকিউরিটিজ হাউসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: ক্রেডিট অফিসার

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

পদমর্যাদা: জেও-এসইও

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং, অর্থনীতি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর। বাংলাদেশের তফসিলি বাণিজ্যিক ব্যাংকে ক্রেডিট, ক্রেডিট অপারেশনস, এসএমই অর্থায়ন, খুচরা ঋণ বা ক্রেডিট প্রশাসনে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এসএমই, বাণিজ্যিক ও খুচরা ঋণ কার্যক্রমে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও দেখুন: ১১০ পদ, বিসিকের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

৪. পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

পদমর্যাদা: এভিপি-এসভিপি

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর। শাখা ব্যাংকিংয়ে মোট অভিজ্ঞতার পাশাপাশি শাখা ব্যবস্থাপক হিসেবে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক, শেয়ার ব্রোকারেজ বা সিকিউরিটিজ হাউসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: ঢাকা সেনানিবাসে জনবল নিয়োগ, আবেদন যে ৩ উপায়ে

৫. পদের নাম: হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন

কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা

পদমর্যাদা: এভিপি-এসএভিপি

বিভাগ: মানবসম্পদ বিভাগ

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। মানবসম্পদ, ট্যালেন্ট অ্যাকুইজিশন বা সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: ১০ থেকে ১৫ বছর। এর মধ্যে ট্যালেন্ট অ্যাকুইজিশন বা নিয়োগ কার্যক্রমে অন্তত পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক, শেয়ার ব্রোকারেজ বা সিকিউরিটিজ হাউসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রচলিত শিল্পমান অনুযায়ী আকর্ষণীয় বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। ব্যাংকের নীতিমালা অনুযায়ী ক্যারিয়ার উন্নয়নের সুযোগও থাকবে।

আরও দেখুন: বেপজায় শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ, আবেদন যেভাবে

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের ভিডিও সিভি জমা দিতে উৎসাহিত করা হয়েছে। বাছাই করা প্রার্থীদের পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য যোগাযোগ করা হবে।

আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি বিডিজবসের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক পিএলসির সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology