বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

সহকারী শিক্ষক নিয়োগ দেবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কর্মস্থল ঢাকার তেজগাঁও

সহকারী শিক্ষক নিয়োগ দেবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কর্মস্থল ঢাকার তেজগাঁও
সহকারী শিক্ষক নিয়োগে আবেদন চলছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি ‘সহকারী শিক্ষক’ পদে কর্মকর্তা নিয়োগে ৬ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে—চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও, ঢাকা;

১. পদের নাম: সহকারী শিক্ষক;

বিভাগের নাম: সামাজিক বিজ্ঞান (মাধ্যমিক শাখা);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা [বিএড ডিগ্রিসহ (গ্রেড-১০)] এবং ১২,৫০০-৩০,২৩০ টাকা [বিএড ডিগ্রি ব্যতীত (গ্রেড-১১)];

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, নগরভাতা, উৎসবভাতা, ইংরেজি ভার্সন ভাতা, বিশেষ ভাতা, চাকরি স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ভান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধা;

আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, পদ ৪৪, আবেদন সরাসরি-ডাকযোগে

২. পদের নাম: সহকারী শিক্ষক;

বিভাগের নাম: ইংরেজি ভার্সন (প্রাথমিক শাখা);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা [বিএড ডিগ্রিসহ (গ্রেড-১০)] এবং ১২,৫০০-৩০,২৩০ টাকা [বিএড ডিগ্রি ব্যতীত (গ্রেড-১১)];

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, নগরভাতা, উৎসবভাতা, ইংরেজি ভার্সন ভাতা, বিশেষ ভাতা, চাকরি স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ভান্ড, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধা;

আরও পড়ুন: প্রভাষক নিয়োগ দেবে রাজউক উত্তরা মডেল কলেজ, আবেদন সরাসরি-ডাকযোগে

চাকরির ধরন: পূর্ণকালীন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ বয়স ৩৫ বছর (১ নভেম্বর ২০২৫ তারিখে)। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

কর্মস্থল: তেজগাঁও, ঢাকা;

অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক/সমমানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে সাউথইস্ট ইউনিভার্সিটি, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৬০০ টাকা অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ অক্টোবর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের অফিশিয়াল ওয়েবসাইট

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology