শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ব্যাংক এশিয়ায় চাকরি, কর্মস্থল ঢাকা

ব্যাংক এশিয়ায় চাকরি, কর্মস্থল ঢাকা
এমআইএস অফিসার নিয়োগে আবেদন চলছে ব্যাংক এশিয়া পিএলসিতে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘এমআইএস অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি;

পদের নাম: এমআইএস অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ইনচার্জ নিয়োগ দেবে মেঘনা ব্যাংক, পদায়ন ঢাকাসহ ৮ জেলায়

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:

কর্মস্থল: ঢাকা;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন স্নাতক পাসেই

আবেদনের যোগ্যতা—

*আইন, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology