বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

সেকশন অফিসার নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন নির্ধারিত ফরমে

সেকশন অফিসার নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন নির্ধারিত ফরমে
সেকশন অফিসার নিয়োগে আবেদন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি জনসংযোগ অফিসে ‘সেকশন অফিসার (রিপোর্টিং)’ পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়;

পদের নাম: সেকশন অফিসার (রিপোর্টিং);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০—৫৩,০৬০ টাকা;

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পদ ১৮

আবেদনের যোগ্যতা—

*স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জনসংযোগ অফিসে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা,

*গণমাধ্যমে রিপোর্টার হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে স্বাধীনভাবে প্রেস রিলিজ তৈরি, ডাটাবেজ, ইন্টারনেট, ওয়ার্ড প্রসেসিং, গ্রাফিক ডিজাইন এবং প্রকাশনার কাজে দক্ষ ও পারদর্শী হতে হবে;

*এসএসসি এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫ এবং স্নাতকোত্তরে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

*সরকারি/সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ৬ মাস মেয়াদি কম্পিউটার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে মেরিটাইম ইউনিভার্সিটি, পদ ২১

প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে;

যেভাবে আবেদন—

আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রারের দপ্তর থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে দরকারি কাগজপত্রসহ পূরণকৃত আবেদনপত্রের ৮ সেট রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদন ফি—

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ৭৫০ টাকা সমমূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, কক্ষ নম্বর ২০৩, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদও পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সেকশন অফিসার নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবেদন নির্ধারিত ফরমে

সূত্র: দৈনিক প্রথম আলো

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: ঢাকা বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology