বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

গ্রামীণ ব্যাংকে চাকরি, আবেদন স্নাতকেই

গ্রামীণ ব্যাংকে চাকরি, আবেদন স্নাতকেই
আইটি স্পেশালিস্ট নিয়োগে আবেদন চলছে গ্রামীণ ব্যাংকে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক। প্রতিষ্ঠানটি ‘আইটি স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগে ১৮ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ ব্যাংক;

পদের নাম: আইটি স্পেশালিস্ট;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: সিটি ব্যাংকে চাকরি, আবেদন স্নাতকেই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন করুন দ্রুতই

আবেদনের যোগ্যতা—

*অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ জুলাই ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology