রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

তিন স্টার রিমুভে আলটিমেটাম ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

তিন স্টার রিমুভে আলটিমেটাম ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

তিন স্টার রিমুভসহ সাত দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। রোববার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ আলটিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের মুখে ইউজিসি কর্তৃপক্ষ তাদের সঙ্গে দেখা করেছেন এবং দাবিগুলো নিয়ে কথা বলেছেন। এ সময় ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বিশ্ববিদ্যালয়টিকে একটি স্টার দেওয়ারও উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বলে দাবি করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ভাষ্য, ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তিন স্টার প্রত্যাহারের বিষয়ে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

শিক্ষার্থীদের সাত দাবির মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয়ের তিন স্টার প্রত্যাহার, বেতন-ভাতা না পাওয়া শিক্ষকদের পাওনা পরিশোধ, অবৈধ নিয়োগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ বিতর্কিত নিয়োগ বাতিল এবং সমাবর্তনের আয়োজন করা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যেসব অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ যাদের নিয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

তারা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়কে একটি ভালো অবস্থানে দেখতে চাই। কিন্তু নানা অনিয়মের কারণে আমরা ভুক্তভোগী। তিন স্টার থাকার কারণে বিদেশে যেতে পারিনা। এমনকি দেশের ভালো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ছি।

শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় দখলের যেকোনো চেষ্টা তারা প্রতিহত করবেন। যারা অবৈধ কর্মকাণ্ড ও নিয়োগের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

তারা জানান, দাবি বাস্তবায়নে ইউজিসিকে তিন দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ইতিবাচক ফল না পেলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology