শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
টেরা লম্বা ভূত
১.উত্তরণ পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির ক্লাসরুমে তখন গভীর মনোযোগে চলছে গণিত ক্লাস। হোয়াইট বোর্ডে কালো মার্কার দিয়ে দ্রুত অঙ্ক কষে যাচ্ছেন নজরুল ইসলাম স্যার। আজকের বিষয়— ত্রিকোণমিতি।ছাত্রছাত্রীরা বোর্ডে তাকিয়ে মন্ত্রমুগ্ধ। অঙ্কের ধারা নামছে ঝরনার মতো। ঝড়ের বেগে সবাই নোট নিচ্ছে খাতায়। কারও মুখে কোনো কথা নেই। শুধু বোর্ডে মার্কারের শব্দ আর খাতার পাতায় কলমের চলাফেরা। সবার চোখেমুখে হাসি। অঙ্ক বোঝার আনন্দে কেউ কেউ একটু পর পর মাথাও নাড়ছে। কিন্তু ক্লাসে একজন যেন একটু অন্যরকম। ওর নাম রাতুল। খাতার উপর চোখ থাকলেও মনটা যেন কোথাও হারিয়ে গেছে। অঙ্ক সব ঠিকঠাক বোঝে। কিন্তু সমস্যা একটাই। ত্রিকোণমিতির ছয়টি ফাংশনের অনুপাত কিছুতেই মনে রাখতে পারছে না। সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা— এসব শুনলেই মাথা ঘুরে যায়। কোনটার মানে কী, কাকে দিয়ে কাকে ভাগ করতে হয়, কে কার উপরে, কে কার নিচে— সব গুলিয়ে যায়।নজরুল স্যার খেয়াল করলেন রাতুলের চিন্তিত মুখ। লেকচার ডেস্কে ডাস্টার রেখে স্নেহভরে বললেন, ‘রাতুল, তুমি কি অঙ্কগুলো বুঝতে পেরেছ?’রাতুল উঠে দাঁড়িয়ে উত্তর দিল, ‘অঙ্কগুলো বুঝেছি স্যার। কিন্তু ফাংশনের অনুপাতগুলো মনে রাখতে পারছি না। বারবার গুলিয়ে যাচ্ছে।’স্যার নিজের চশমাটা খুলে পাঞ্জাবির পকেটে রাখতে রাখতে হেসে বললেন, ‘ফাংশনের অনুপাত মনে রাখার একটা উপায় আছে। তিনটা বাক্য মনে রাখলেই আর কখনো ভুল হবে না।’‘বাক্যগুলো কী স্যার?’‘সাগরে লবণ আছে। কবরে ভূত আছে। টেরা লম্বা ভূত।’পেছনের বেঞ্চ থেকে লিখন দাঁড়িয়ে বলল, ‘স্যার, কী সব মন্ত্র বললেন। কিছুই তো বুঝলাম না।’‘দাঁড়াও, বুঝিয়ে দিচ্ছি।’ নজরুল স্যার মার্কার দিয়ে হোয়াইট বোর্ডে বোঝাতে লাগলেন। ‘আমরা জানি, সাইন থেটা = লম্ব/অতিভুজ। এটা মনে রাখার বাক্য হলো ‘সাগরে লবণ আছে’। এখানে ‘সাগর’ মানে সাইন থেটা। ‘লবণ’ মানে লম্ব। ‘আছে’ মানে অতিভুজ। আবার কস থেটা = ভূমি/অতিভুজ। দ্বিতীয় বাক্যটি হলো ‘কবরে ভূত আছে’। এখানে ‘কবর’ মানে কস থেটা। ‘ভূত’ মানে ভূমি আর ‘আছে’ মানে অতিভুজ। আবার ট্যান থেটা = লম্ব/ভূমি। মানে ‘টেরা লম্বা ভূত’। ‘টেরা’ মানে ট্যান থেটা, ‘লম্বা’ মানে লম্ব আর ‘ভূত’ মানে ভূমি। এভাবেই ত্রিকোণমিতির তিনটা ফাংশনের অনুপাত শেখা শেষ।’‘স্যার, বাকি তিনটা? কোসেক, সেক আর কট?’ রাতুলের চেখে এখনো সংশয়।‘বলছি। মনে রাখবা, সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক আর ট্যানের উল্টো কট। উল্টো মানে বুঝেছ? প্রতিবার শুধু অনুপাতটা উল্টে দিতে হবে। যেমন, সাইন থেটা = লম্ব/অতিভুজ। কোসেক থেটার বেলায় এরা উল্টে হয়ে যাবে অতিভুজ/লম্ব। এবার বুঝতে পেরেছ?’উপর নিচে মাথা ঝাঁকায় রাতুল। বুঝতে পেরেছে। চোখে মুখে হাসির ঝিলিক। তিনটা বাক্য খুশিমনে লিখে ফেলল খাতায়। নজরুল স্যার মুচকি হাসছেন। ক্লাসের বাকিরাও হেসে ফেলল। তবে সেই হাসির ঢেউ গিয়ে পৌঁছালো অন্য এক জায়গায়। যেখানে মানুষজন যায় না— ভূতেদের জগতে।
২.ভূতেদের জগতে আলো-আঁধারের মাঝে বসে ছিল এক দীর্ঘদেহী ছায়া। চোখ দুটো আগুনের মতো লাল, মুখে ক্ষীণ একটা হাসি। আর শরীরটা যেন কুয়াশায় তৈরি— লম্বা, অনেক লম্বা। এতটাই লম্বা যে তার মাথা প্রায় গাছের ডাল পেরিয়ে যায়। তার নাম টেরা। কিন্তু ভূত সমাজের সবাই তাকে মজা করে ডাকে ‘লম্বু ভূত’। টেরার একদম পছন্দ না এই নামটা। সে গম্ভীর কণ্ঠে বারবার বলে, ‘আমার নাম টেরা।’আজ ক্লাসরুমে যখন নজরুল স্যার তার নাম দিয়ে একটা ব্যঙ্গাত্মক বাক্য বানিয়ে হাসাহাসি করলেন, তখন টেরার রাগ চরমে পৌঁছায়। সে চিৎকার করে উঠল, ‘এই নজরুল স্যারকে আমি শায়েস্তা করব। এতদিন ভূত সমাজে সবাই আমাকে নিয়ে মজা করত, এখন মানুষরাও মজা করবে। আমি কি মজার পাত্র?’সেদিন রাতে নজরুল স্যার তাঁর ঘরে বসে ক্লাসের খাতা দেখছিলেন। বাইরে ঝড় হচ্ছে। মাঝে মাঝে বাজ পড়ছে। আকাশ দমকা দমকা গর্জনে কাঁপছে। ঠাস! হঠাৎ ঘরে জ্বলা একমাত্র বাতিটি নিভে গেল। ঘর হয়ে গেল অন্ধকার। স্যার দ্রুত একটা মোম জ্বালালেন। তখনই তিনি জানালার পাশে কিছু শব্দ শোনেন। ঠক! ঠক! ঠক!এরপর জানালার ওপাশে একটা লম্বা ছায়া দেখা দিল। চোখ দুটো লালচে। হাতে একটা মার্কার। স্যার এক ঝটকায় উঠে দাঁড়ালেন। কিন্তু কিছুই করতে পারছিলেন না। হাত-পা যেন কোথাও আটকে আছে।‘কুঁই কুঁই’ শব্দ করে ঘরের ভেতর ঢুকে পড়ল ছায়াটি।কাঁপা কাঁপা গলায় স্যার জিজ্ঞেস করলেন, ‘তুমি কে?’ভূতের মতো গলা শোনা গেল। ‘আমি টেরা। আজকে ক্লাসে যাকে আপনি লম্বা ভূত বলে অপমান করেছেন। এতদিন ভূত সমাজের সবাই আমাকে লম্বু বলত। এখন মানুষরাও বলবে।’‘আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে অপমান করিনি। বরং তোমাকে বিখ্যাত করতে চেয়েছি। তোমার নামে সবাই ত্রিকোণমিতির ফাংশনের অনুপাত শিখবে।’বিখ্যাত হওয়ার কথা শুনে টেরার মন গলে যায়। নজরুল স্যার আরও বলেন, ‘তোমার নাম থাকবে সবার মুখে মুখে। তুমি পিথাগোরাসের মতো বিখ্যাত হয়ে যাবে।’এবার টেরা খুশি হয়ে বলে, ‘ঠিক আছে স্যার। তবে তাই হোক। বিখ্যাত হওয়ার স্বপ্ন আমার অনেক দিনের। কিন্তু শর্ত একটাই। কেউ যেন অনুপাতে ভুল না করে।’ বলেই টেরা এক ঝটকায় মিলিয়ে গেল বাতাসে। ঘরে আবার আলো জ্বলে উঠলো। পরদিন ক্লাসে নজরুল স্যার সবাইকে জিজ্ঞেস করলেন, ‘গতকালের তিনটি বাক্য মনে আছে?’রাতু এক লাফে দাঁড়িয়ে বলে, ‘জি স্যার।’ তারপর হাসতে হাসতে বলে, ‘সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, আর টেরা— সে তো লম্বা ভূত!’

ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান হাসান রাব্বী
বাসা ৪৪, রোড ১২, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা ১২১২ · campustimes24.com