বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক গবেষক ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও চিকিৎসাকেন্দ্রে মোট ৪১টি স্থায়ী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী অধ্যাপক, প্রভাষক, সহযোগী অধ্যাপক, ফেলোসহ বিভিন্ন পদ রয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ৬ টি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, আইন, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ এবং ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ ও চিকিৎসাকেন্দ্রে এসব নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়
পদের নাম, পদসংখ্যা, বেতন ও যোগ্যতা:
১. সহকারী অধ্যাপক/প্রভাষক: ৭টি।
বিভাগ: সমাজবিজ্ঞান।
বেতন: সহকারী অধ্যাপক: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা; প্রভাষক: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
বিভাগ: সমাজবিজ্ঞান।
বেতন: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
আরও দেখুন: সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগে
৩. সহকারী অধ্যাপক/প্রভাষক: ৩টি।
বিভাগ: মনোবিজ্ঞান।
বেতন: সহকারী অধ্যাপক পদে ৭১,০০০-১,৩৪,০০০ টাকা এবং প্রভাষক পদে ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তের বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
বিভাগ: মনোবিজ্ঞান।
বেতন: গ্রেড অনুযায়ী ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
বিভাগ: আইন।
বেতন: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
আরও দেখুন: ৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
বিভাগ: এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন।
বেতন: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
আবেদন শেষ: ১-৬ নং পদের জন্য ১ ডিসেম্বর, ২০২৬ বিকেল ৪টা।
৭. ফেলো (সহকারী অধ্যাপক): ৮টি।
প্রতিষ্ঠান: ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ।
বিষয়ভিত্তিক পদসংখ্যা: ইতিহাস ১টি, বাংলা ১টি, ইংরেজি ১টি, রাষ্ট্রবিজ্ঞান ১টি, অর্থনীতি ১টি, ভূগোল ১টি, মনোবিজ্ঞান ১টি এবং নৃবিজ্ঞান ১টি।
বেতন: ৭১,৫০০-১,৩৪,০০০ টাকা। এ ছাড়া নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী প্রচলিত ভাতাদি দেওয়া হবে।
আরও দেখুন: শিক্ষক নিয়োগ দেবে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
৮. সহযোগী অধ্যাপক: ৩টি।
প্রতিষ্ঠান: ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ।
বিষয়ভিত্তিক পদসংখ্যা: ফোকলোর ১টি, আইন ১টি ও সমাজকর্ম ১টি।
বেতন: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা। এ ছাড়া নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী প্রচলিত ভাতাদি দেওয়া হবে।
আবেদন শেষ: ৭-৮ নং পদের জন্য ২৪ নভেম্বর, ২০২৬ বিকেল ৪টা।
৯. কম্পিউটার অপারেটর: ১টি।
বেতন: গ্রেড-১১, ২৫,০০০-৬০,৫০০ টাকা।
আরও দেখুন: ব্যানবেইসে বড় নিয়োগ, আবেদন শুরু জেএসসি পাসে
১০. মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি): ২টি।
পদসংখ্যা: পুরুষ ১টি ও মহিলা ১টি।
বেতন: গ্রেড-১১, ২৫,০০০-৬০,৫০০ টাকা।
১১. মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল): ১টি।
পদসংখ্যা: মহিলা ১টি।
বেতন: গ্রেড-১১, ২৫,০০০-৬০,৫০০ টাকা।
১২. মেডিকেল টেকনোলজিস্ট (প্যাথলজি): ২ টি।
বেতন: গ্রেড-১১, ২৫,০০০-৬০,৫০০ টাকা।
আরও দেখুন: পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি
১৩. মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং): ২টি।
পদসংখ্যা: পুরুষ ১টি ও মহিলা ১টি।
বেতন: গ্রেড-১১, ২৫,০০০-৬০,৫০০ টাকা।
১৪. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: ৩টি।
বেতন: গ্রেড-১৬, ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৫. ইসিজি টেকনিশিয়ান: ১ টি।
বেতন: গ্রেড-১৬, ২১,৯০০-৫২,৯০০ টাকা।
বয়সসীমা: ৯-১৪ নং পদের জন্য ন্যূনতম ২০ বছর।
আবেদন ফি: ৯-১৪ নং পদের জন্য ৫০০ টাকা।
আবেদন শেষ: ৯-১৪ নং পদের জন্য ২৬ নভেম্বর, ২০২৬ বিকেল ৪টা।
আরও দেখুন: ৪,০২৫ পদে সরকারি চাকরির চলমান ৫৮ নিয়োগ
আবেদন যেভাবে: সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, আইন এবং এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ ও চিকিৎসাকেন্দ্রের পদগুলোতে আগ্রহী প্রার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।
অন্যদিকে, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পদগুলোতে আবেদন করতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিংক থেকে আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের নিয়োগসংক্রান্ত তথ্য পাওয়া যাবে এখানে।
৭-৮ নং পদের জন্য নিয়োগসংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।

ইএইচআর/ সিটি/ ডিসি









