বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে মেঘনা ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে মেঘনা ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে মেঘনা ব্যাংক পিএলসিতে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মেঘনা ব্যাংক পিএলসি;

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: প্রবেশনকালে (১ বছর) ৬০,০০০ টাকা। প্রবেশনকাল শেষে ৭২,৮৬৪ টাকা;

আরও পড়ুন: ট্রেইনি অফিসার নিয়োগ দেবে শাহজালাল ইসলামী ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে (৩১ মে ২০২৬ তারিখে);

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: ব্যাংক এশিয়া নিয়োগ দেবে ৭ জেলায়, আবেদন শেষ ১৩ মে

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ এবং ৫ স্কেলে ৩.৭৫ থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology