বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

আবুল খায়ের গ্রুপ নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবুল খায়ের গ্রুপ নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
টেরিটরি সেলস অফিসার নিয়োগে আবেদন চলছে আবুল খায়ের গ্রুপে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘টেরিটরি সেলস অফিসার (টিএসও)’ পদে কর্মী নিয়োগে বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ;

পদের নাম: টেরিটরি সেলস অফিসার (টিএসও);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৪০,০০০-৪৫,০০০ টাকা;

আরও পড়ুন: ৫০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, কর্মস্থল ঢাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: শিফট ইনচার্জ নেবে আরএফএল গ্রুপ, প্রভিডেন্ট ফান্ডসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*দৈনন্দিন বিক্রয় ও বাণিজ্য বিপণন কার্যক্রম তত্ত্বাবধানে দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology