বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

সিনিয়র এক্সিকিউটিভ নেবে মীনা বাজার, সাপ্তাহিক ২ দিন ছুটিসহ দেবে নানা সুবিধা

সিনিয়র এক্সিকিউটিভ নেবে মীনা বাজার, সাপ্তাহিক ২ দিন ছুটিসহ দেবে নানা সুবিধা
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে মীনা বাজারে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় সুপারশপ মীনা বাজার। প্রতিষ্ঠানটি ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২৩ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার;

বিভাগের নাম: ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস;

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি আরএফএল গ্রুপে, পদ ৫০

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, ইনস্যুরেন্স সুবিধা, ভ্রমণ ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২টি, অর্জিত ছুটি ভাতা, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ধানমন্ডি, ঢাকা;

আরও পড়ুন: সজীব গ্রুপ নেবে সিনিয়র এক্সিকিউটিভ, কর্মস্থল ঢাকার ফার্মগেট

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ আগস্ট ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology