শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

২৮ হাজার বেতনে চাকরি শাহজালাল ইসলামী ব্যাংকে, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

২৮ হাজার বেতনে চাকরি শাহজালাল ইসলামী ব্যাংকে, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে শাহজালাল ইসলামী ব্যাংকে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। শরীয়াহভিত্তিক পরিচালিত বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ট্রেইনি অফিসার (মুরাকিব)’ পদে কর্মী নিয়োগে রবিবার (২৫ মে) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ মে থেকেই শুরু হয়েছে—চলবে ১৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি;

পদের নাম: ট্রেইনি অফিসার (মুরাকিব);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: প্রবেশনকালীন ২৮,০০০ টাকা। প্রবেশনকাল শেষে ৪০,৪৮৫ টাকা;

আরও পড়ুন: ৩১ হাজার বেতনে চাকরি ইস্টার্ন ব্যাংকে, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে (২৪ জুন ২০২৫ তারিখে);

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদনে নেই বয়সসীমা

আবেদনের যোগ্যতা—

*ইসলামিক স্টাডিজ/আরবি/আল-ফিকহ ও আইন স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি/কামিল ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে দক্ষতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ জুন ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology