শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

২ দফা বেড়ে আজ স্বর্ণের ভরি কত

২ দফা বেড়ে আজ স্বর্ণের ভরি কত
স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস

দেশের বাজারে টানা দুই দিন বেড়েছে সোনার দাম। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। বৃহস্পতিবার ও শুক্রবার—দুই দফায় ভরিতে ১ হাজার ৫০ টাকা করে বেড়েছে। ফলে দুই দিনে মোট দাম বেড়েছে ২ হাজার ১০০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দাম শুক্রবার (২৭ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাজারে এই দরেই সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগের দিন বুধবার এই মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়েছিল। তখন দাম নেমে এসেছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology