শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

অবশেষে জুটি ভাঙলেন খালেদ

অবশেষে জুটি ভাঙলেন খালেদ
উইকেট শিকারের পর উদযাপন

বাংলাদেশি ব্যাটাররা চরম ব্যর্থ হলেও উইকেটে বেশ সাবলীলভাবেই ব্যাট করছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ১ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। তবে দিনের শুরুতেও উইকেটের সুবিধা কাজে লাগাতে পারেননি বাংলাদেশি পেসাররা। ফলে দিনের প্রথম উইকেটের দেখা পেতে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে টাইগারদের । অবশেষে ৯৬ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙে সফরকারী শিবিরে স্বস্তি ফেরান পেসার খালেদ আহমেদ।

ইনিংসের ৩১তম ওভারে খালেদের করা গুড লেংথের একটি বলের লাইনে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি জুবায়ের হামজা। ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাড ছুঁয়ে বল গালিতে চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা মাহফিজুল ইসলাম রবিন সহজেই তালুবন্দি করেন ক্যাচটি। সাজঘরে ফেরার আগে ৬১ বলে ২৭ রান করেন হামজা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৫১ রান। হাতে ৮ উইকেট রেখে এরই মধ্যে ৬০ রানের লিড স্বাগতিকদের। নতুন ব্যাটার হিসেবে অ্যাকারম্যানের সঙ্গে যোগ দিয়েছেন টনি ডি জর্জি।

এর আগে, নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৩৩ দশমিক ৩ ওভার ব্যাট করে ৯১ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology