বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন স্নাতক পাসেই

প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন স্নাতক পাসেই
ক্রেডিট ম্যানেজার নিয়োগে আবেদন চলছে প্রাইম ব্যাংক পিএলসিতে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (এমএসএমই) বিভাগে ‘ক্রেডিট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ৭ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি;

পদের নাম: ক্রেডিট ম্যানেজার;

বিভাগ: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (এমএসএমই);

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: এনআরবিসি ব্যাংকে চাকরি, আবেদন শেষ ২০ ডিসেম্বর

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: কুমিল্লা;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: মধুমতি ব্যাংক নিয়োগ দেবে কনজিউমার রিলেশনশিপ অফিসার, আবেদন স্নাতক পাসেই

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমবিএ/এমবিএম/এমবিএস/এমকম ডিগ্রি থাকা প্রার্থী অগ্রাধিকার পাবেন;

*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ ডিসেম্বর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology