বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে আরএফএল গ্রুপ, পদ ২০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে আরএফএল গ্রুপ, পদ ২০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
২০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে আরএফএল গ্রুপে © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে ২০ কর্মী নিয়োগে ১২ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;

বিভাগের নাম: কমপ্লায়েন্স;

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার;

পদসংখ্যা: ২০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ১০০, নেবে প্রাইম সেলস অফিসার

অন্যান্য সুযোগ-সুবিধা: আবাসন সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), মোবাইল বিল, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২টি, অর্জিত ছুটি ভাতা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২২-৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা: এনভায়রোনমেন্টাল সায়েন্স/ইইই/কেমিক্যাল টেকনিক্যাল/ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা এমবিএ/বিবিএ ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৫০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ ডিসেম্বর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology