বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, কর্মস্থল ঢাকা
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় সুপারশপ আগোরা লিমিটেড। প্রতিষ্ঠানটি ক্যাটাগরি বিভাগে ‘সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আগোরা লিমিটেড;
বিভাগের নাম: ক্যাটাগরি;
পদের নাম: সিনিয়র অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: আবুল খায়ের গ্রুপ নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন অফিসার, আবেদন অনলাইনে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বনিম্ন ২২ বছর হতে হবে;
কর্মস্থল: মহাখালী, ঢাকা;
আবেদনের যোগ্যতা—
*বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: এমটিও নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১৫, আবাসন-যাতায়াতসহ দেবে নানা সুবিধা
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ নভেম্বর ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম
ইএইচআর/ সিটি/ ডিসি









