বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি শপআপে, পদ ৫০, আবেদন এইচএসসি পাসেই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইন শপিং মার্কেটপ্লেস শপআপ। প্রতিষ্ঠানটি ‘বিক্রয় প্রতিনিধি’ পদে ৫০ কর্মী নিয়োগে ৩০ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: শপআপ;
পদের নাম: বিক্রয় প্রতিনিধি;
পদসংখ্যা: ৫০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১৫,০০০-৩০,০০০ টাকা;
আরও পড়ুন: সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধুু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২০-৪৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ঢাকা (ডেমরা, দোহার, কেরাণীগঞ্জ, নবীনগর, সাভার), গাজীপুর (টঙ্গী), ময়মনসিংহ (ভালুকা);
আরও পড়ুন: আকিজ বেকারসে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫০, আবদেন করতে পারবেন ফ্রেশাররাও
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ নভেম্বর ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম
ইএইচআর/ সিটি/ ডিসি









