বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বড় নিয়োগ বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

বড় নিয়োগ বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
১০০ এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে যমুনা গ্রুপে © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটি প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ কর্মী নিয়োগে ৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ;

পদের নাম: এক্সিকিউটিভ;

বিভাগ: প্লাজা সেলস;

পদসংখ্যা: ১০০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল ঢাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ২২ বছর হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: মার্কেটিং অফিসার নেবে এসিআই মটরস, আবেদন স্নাতক পাসেই

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল) দক্ষতা থাকতে হবে;

*কোম্পানির জেইআরপি/পস সফটওয়্যার শেখার মানসিকতা থাকতে হবে;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, যাতায়াতসহ থাকছে নানা সুবিধা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ নভেম্বর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology