শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

আকিজ গ্রুপ নেবে জুনিয়র এক্সিকিউটিভ, আবেদন অনলাইনে

আকিজ গ্রুপ নেবে জুনিয়র এক্সিকিউটিভ, আবেদন অনলাইনে
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজে

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি স্টোর বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে বুধবার (১৯ মার্চ) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ মার্চ থেকে শুরু হয়েছে—চলবে ৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড (আকিজ গ্রুপ);

পদের নাম: জুনিয়র এক্সিকিউটিভ;

বিভাগ: স্টোর;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: ২৬ হাজার বেতনে অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ গ্রুপে, কর্মস্থল নিজ জেলা

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ধামরাই, ঢাকা;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: ৩০-৩৫ হাজার বেতনে ১০ এক্সিকিউটিভ নেবে ভিভো, আবেদন স্নাতকেই

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*রপ্তানি সরবরাহ পর্যবেক্ষণ, সাপ্তাহিক ও মাসিক প্রতিবেদন প্রস্তুতে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ এপ্রিল ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology