শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

আ.লীগের উৎপাত থেকে মানুষকে রক্ষা করতে ভারতের বক্তাকে দোয়া করতে বললেন বিএনপির এমপি

আ.লীগের উৎপাত থেকে মানুষকে রক্ষা করতে ভারতের বক্তাকে দোয়া করতে বললেন বিএনপির এমপি
মাহফিলে ভারতীয় বক্তার সাথে বিএনপির এমপি শহিদুল ইসলাম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা ও অশান্তি থেকে দেশের মানুষকে রক্ষার জন্য ভারতের জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ক্বারী ইয়াসিন আলীকে দোয়া করতে বলেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বাবুল।

গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত এক ইসলামি মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মাহফিলে উপস্থিত ভারতের জনপ্রিয় মাওলানা ক্বারী ইয়াসিন আলীকে উদ্দেশ করে এমপি বাবুল বলেন, ‘হুজুর, আপনার ওই পাশে আমাদের কিছু মানুষ আছে। আপনি তো আমাদের মেহমান। ওইখানে তাদের জন্য একটু দোয়া করেন, যাতে অশান্তি তৈরি না করে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন শান্তিতে আছি, শুকরিয়া। হুজুরকে বলব, আপনার ওই পাশে আমাদের কিছু মানুষ আছে। তাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে তাদের হেফাজত করেন, তারা যেন আমাদের অশান্তি তৈরি না করে।’

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘তারা পালিয়ে গেছে। বাংলাদেশে পালানোর ইতিহাস নাই, তারা পালিয়ে গেছে। এখনো আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না। আপনি শুধু তাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।’

এ সময় এমপি বাবুলের বক্তব্যে আওয়ামী লীগের প্রতি ব্যঙ্গাত্মক মন্তব্য উঠে আসে। ভারতের বক্তার কাছে ‘ওই পাশে’ থাকা ব্যক্তিদের জন্য দোয়া চাওয়ার মধ্য দিয়ে তিনি ভারতের অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গটি ইঙ্গিতপূর্ণভাবে সামনে আনেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology