শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বসুন্ধরা গ্রুপে চাকরি, সাপ্তাহিক ২ দিন ছুটি-যাতায়াতসহ পাবেন নানা সুবিধা

বসুন্ধরা গ্রুপে চাকরি, সাপ্তাহিক ২ দিন ছুটি-যাতায়াতসহ পাবেন নানা সুবিধা
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে বসুন্ধরা গ্রুপে © প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানটি ক্যাশ বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (এফ অ্যান্ড এ)’ পদে কর্মী নিয়োগে ২৭ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে—চলবে ৯ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (এফ অ্যান্ড এ);

বিভাগ: ক্যাশ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: আরএফএল গ্রুপ নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, পদ ১০

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*সাপ্তাহিক ছুটি ২দিন;

*যাতায়াত সুবিধা;

*গ্র্যাচুইটি;

*দুপুরের খাবারের সুবিধা;

*ভ্রমণ ভাতা;

*টিএ বিল;

*মোবাইল বিল;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*উৎসব ভাতা বছরে ২টি;

আরও পড়ুন: পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন ডাক-কুরিয়ারযোগে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

বয়স: ন্যূনতম ২৭ বছর হতে হবে;

কর্মস্থল: ঢাকা;

কর্মক্ষেত্র: অফিসে;

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে বিবিএ/বি.কম অথবা এম.কম ডিগ্রি থাকতে হবে;

*দৈনিক, সাপ্তাহিক ও মাসিক নগদ প্রতিবেদন প্রস্তুত, আর্থিক রেকর্ডে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: সিটি গ্রুপে চাকরি, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ মার্চ ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology