শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে চাকরি, আবেদন অনলাইনে

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে চাকরি, আবেদন অনলাইনে
প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। প্রতিষ্ঠানটি ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে কর্মী নিয়োগে সোমবার (৩০ ডিসেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ জানুয়ারি সকাল ১০টায় শুরু হয়েছে—চলবে ২৭ জানুয়াারি বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি);

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার-মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: বাংলাদেশ পর্যটন করপোরেশনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৫

চাকরির ধরন: অস্থায়ী;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: ঢাকা;

বয়স: ১৮—৩২ বছর (১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪২

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology