শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

আকিজ গ্রুপ নেবে টেরিটরি সেলস অফিসার, পদ ২১

আকিজ গ্রুপ নেবে টেরিটরি সেলস অফিসার, পদ ২১
প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ টেলিকম লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘টেরিটরি সেলস অফিসার’ পদে ২১ কর্মী নিয়োগে সোমবার (৯ ডিসেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: আকিজ টেলিকম লিমিটেড (ওয়ানলিন প্রযুক্তি);

পদের নাম: টেরিটরি সেলস অফিসার;

বিভাগ: এটিএল;

পদসংখ্যা: ২১টি;

আরও পড়ুন: বিএসআরএম গ্রুপ নেবে এক্সিকিউটিভ, বয়স ২৪ হলেই আবেদন

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*বিমা সুবিধা;

*টিএ বিল;

*মোবাইল বিল;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*উৎসব বোনাস বছরে ২টি;

আরও পড়ুন: সিম্ফনি মোবাইল নেবে এক্সিকিউটিভ, সাপ্তাহিক ছুটি ২ দিনসহ দেবে নানান সুবিধা

বয়স: ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

আবেদনের যোগ্যতা—

*মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটারে এমএস অফিসে (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: যমুনা গ্রুপে চাকরি, আবাসনসহ দেবে নানান সুবিধা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২১ ডিসেম্বর ২০২৪;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology