রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

আমতলী সরকারি কলেজে ভবন সংকট, টিনশেডে চলছে পাঠদান

আমতলী সরকারি কলেজে ভবন সংকট, টিনশেডে চলছে পাঠদান
প্রায় তিন হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর বরগুনার আমতলী সরকারি কলেজ এখন নানা সংকটে জর্জরিত। ছয়টি ভবনের মধ্যে পাঁচটিই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় একটি নতুন একাডেমিক ভবনের ওপর নির্ভর করেই চলছে পাঠদান। শ্রেণিকক্ষের অভাবে টিনশেড ঘরে ক্লাস ও পরীক্ষা নিতে হচ্ছে। পাশাপাশি রয়েছে তীব্র শিক্ষক, কর্মচারী ও আবা

প্রায় তিন হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর বরগুনার আমতলী সরকারি কলেজ এখন নানা সংকটে জর্জরিত। ছয়টি ভবনের মধ্যে পাঁচটিই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় একটি নতুন একাডেমিক ভবনের ওপর নির্ভর করেই চলছে পাঠদান। শ্রেণিকক্ষের অভাবে টিনশেড ঘরে ক্লাস ও পরীক্ষা নিতে হচ্ছে। পাশাপাশি রয়েছে তীব্র শিক্ষক, কর্মচারী ও আবাসন সংকট। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০১৬ সালে জাতীয়করণ করা হয়। তবে জাতীয়করণের প্রায় এক দশক পেরিয়ে গেলেও অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

২০২২ সালে একটি নতুন একাডেমিক ভবন নির্মিত হলেও পুরোনো ভবনগুলোর অধিকাংশই জরাজীর্ণ ও পরিত্যক্ত।কলেজটিতে বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ে কোনো শিক্ষক নেই। এ ছাড়া তিনটি চতুর্থ শ্রেণির কর্মচারীর পদের মধ্যে দুটি শূন্য রয়েছে। ছাত্রাবাস না থাকায় দূর-দূরান্তের শিক্ষার্থীদের বেশি টাকা দিয়ে মেসে থাকতে হচ্ছে।

অন্যদিকে, সীমানাপ্রাচীর না থাকায় ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কলেজের সামনের কিছু জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগও রয়েছে। এতে সীমানাপ্রাচীর নির্মাণের পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণিকক্ষ সংকটের কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন জানান, ভবন ও শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সংশ্লিষ্ট ক্যাম্পাস: আমতলী সরকারি কলেজ
নির্মাণ : REM Technology