রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত চুয়েটের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিশান

প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত চুয়েটের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিশান
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি জয়ের সঙ্গে নিশান (গোল বৃত্তে)

৪৬তম বিসিএসে এক হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ রবিবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এই গেজেট থেকে সরকারি কর্মকমিশন-পিএসসির সুপারিশপ্রাপ্ত ৪১ প্রার্থী বাদ পড়লেও চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা।

যদিও এর আগে তার বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতন ও হামলাসহ নানা অভিযোগের ফিরিস্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হয়েছিল। তারপরও গেজেট হওয়া বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

গেজেট পাওয়া ওই নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম ইফফাত হক নিশান। প্রশাসন ক্যাডারের গেজেটে তার ক্রম ২১৩তম। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) নিষিদ্ধ ছাত্রলীগের সৈয়দ ইমাম বাকের-শাখাওয়াত হোসাইন সম্রাট কমিটির দফতর সম্পাদক। তিনি চুয়েটের পেট্রোলিয়াম এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী ও তারেক হুদা হলের আবাসিক ছাত্র ছিলেন।

জানা গেছে, ইফফাত হক নিশান ৫ আগস্টের আগে ক্যাম্পাসে চাঁদাবাজি, ক্যান্টিনে বাকিতে খাওয়া এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনসহ অসংখ্য অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

শুধু ক্যাম্পাসকেন্দ্রিক অপরাধের সঙ্গে নয়, বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী রাজনৈতিক মহলের সঙ্গেও তার নিবিড় যোগাযোগের অভিযোগ রয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) কো-অর্ডিনেটর তন্ময় আহমদের সঙ্গে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology