রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, বিয়ের এক মাসের মাথায় লাশ হলেন কলেজ শিক্ষার্থী জেবিন

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, বিয়ের এক মাসের মাথায় লাশ হলেন কলেজ শিক্ষার্থী জেবিন
মোজাম্মেল হক ও মৃত মোছা. জেবিন © টিসিডি ছবি ও সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিয়ের এক মাসের মাথায় মোছা. জেবিন (২১) নামে এক কলেজপড়ুয়া নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকালে উপজেলার মেহারী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশ উদ্ধারের বিষয়টি ক্যাম্পাস টাইমসকে নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ।

জানা গেছে, নিহত জেবিন উপজেলার চারগাছ গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। জেবিন চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, দুবাইপ্রবাসী মোজাম্মেল হকের সঙ্গে জেবিনের প্রায় সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরে দুই পরিবারের সম্মতিতে গত ২৬ অক্টোবর ২০২৬ সামাজিকভাবে তাদের বিয়ে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মূল ভবনের পশ্চিম পাশের একটি কক্ষে দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন জেবিন। পরে তার শাশুড়ি ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর লাশ বাড়িতে নিয়ে আসা হয়।

জেবিনের চাচাতো ভাই জাকির জানান, মোজাম্মেল ও জেবিনের মধ্যে দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

মেহারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাউছার আহমেদ জানান, ঘটনার আগের রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল বলে তারা জানতে পেরেছেন।

আলী মোহাম্মদ রাশেদ জানান, বিকালে আমরা জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যান এসআই শাহিন। পরে সেখান থেকে ওই নববধুর লাশ উদ্ধার করা হয়।

আলী রাশেদ আরও জানান, প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা হিসেবে আমরা ধারণা করছি। এ বিষয়ে গভীর তদন্ত করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্ত করা হবে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology