রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বাকেরগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুই প্রকল্পকর্মীর

বাকেরগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল দুই প্রকল্পকর্মীর
সড়ক দুর্ঘটনা

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে কর্মরত ছিলেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর এবং পটুয়াখালীর ছোট বিঘাই গ্রামের মাহতাব হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বাউফল থেকে বরিশালগামী পটুয়াখালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology