শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং

বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং
গোপালগঞ্জের কাশিয়ানিতে ছাত্রলীগের মাইকিং

বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইকিং করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইকে মাইক লাগিয়ে এ মাইকিং করা হয়।

মাইকিংয়ে জানানো হয়, আগামীকাল রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার রামদিয়া আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে মাইকিংয়ে জানানো হয়।

ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এমন কর্মসূচির প্রচারণায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মুঠোফোনে বলেন, ‘রোববার দুপুরে রামদিয়ায় আমাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। কর্মসূচি সফল করতেই উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘মাইকিংয়ের বিষয়টি আমি শুনেছি। তবে তারা যেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। আমাদের পক্ষ থেকে সেখানে কোনো হস্তক্ষেপ থাকবে না।’

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology