শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি থাকলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি থাকলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাস
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস © ক্যাম্পাস টাইমস ফটো

যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার সময়সীমা শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশটি থেকে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় দূতাবাস।

ফেসবুক পোস্টে দূতাবাস জানায়, ‘আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।’

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology