শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন

বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা-বরিশাল মহাসড়কে অগ্নিসংযোগ ও যান চলাচলে বাধা সৃষ্টির ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ওই ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে একই ঘটনায় টায়ার সরবরাহের অভিযোগে একটি টায়ার রিসাইক্লিং কারখানার ম্যানেজারকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার কামাল হোসেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology