শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৮, আবেদন শেষ ২০ এপ্রিল

এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৮, আবেদন শেষ ২০ এপ্রিল
প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি হোম অ্যাপ্লায়েন্স বিভাগে ‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে ৮ কর্মী নিয়োগে ৯ এপ্রিল এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ২০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;

পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার;

বিভাগ: হোম অ্যাপ্লায়েন্স;

পদসংখ্যা: ৮টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, পদ ২০, আবেদন শেষ ৩০ এপ্রিল

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, লভ্যাংশ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, টিএ বিল, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৮ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে;

আরও পড়ুন: সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি আবুল খায়ের গ্রুপে, পদ ২০০, আবেদন এইচএসসি পাসেই

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পাস হতে হবে;

*মার্কেট বকেয়া আদায়ে কার্যকরী পদক্ষেপ ও নতুন ডিস্ট্রিবিউটর ওপেন করার মাধ্যমে সেলস বৃদ্ধিতে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ এপ্রিল ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology