শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৪৫, আবেদন শুরু ১০ ডিসেম্বর

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৪৫, আবেদন শুরু ১০ ডিসেম্বর
১০ পদে ৪৫ কর্মকর্তা নিয়োগ দেবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর। প্রতিষ্ঠানটি আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতালগুলোতে ১০ পদে ৪৫ কর্মকর্তা নিয়োগে ৩ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর;

১. পদের নাম: জুনিয়র কনসালট্যান্ট;

বিভাগ: মেডিসিন;

পদসংখ্যা: ১টি;

২. পদের নাম: জুনিয়র কনসালট্যান্ট;

বিভাগ: গাইনি;

পদসংখ্যা: ১টি;

আরও পড়ুন: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৭, আবেদন এইচএসসি পাসেও

৩. পদের নাম: জুনিয়র কনসালট্যান্ট;

বিভাগ: অর্থপেডিক;

পদসংখ্যা: ১টি;

৪. পদের নাম: জুনিয়র কনসালট্যান্ট;

বিভাগ: প্যাথলজি;

পদসংখ্যা: ১টি;

৫. পদের নাম: জুনিয়র কনসালট্যান্ট;

বিভাগ: রেজিওলজি অ্যান্ড ইমেজিং;

পদসংখ্যা: ১টি;

আরও পড়ুন: বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগে, পদ ৮৯৭, নেবে কর্মকর্তা-কর্মচারী

৬. পদের নাম: জুনিয়র কনসালট্যান্ট;

বিভাগ: চক্ষু;

পদসংখ্যা: ১টি;

৭. পদের নাম: জুনিয়র কনসালট্যান্ট;

বিভাগ: নাক, কান ও গলা;

পদসংখ্যা: ১টি;

আবেদনের যোগ্যতা (জুনিয়র কনসালট্যান্ট সব পদের ক্ষেত্রে)—

*এমবিবিএস পাস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে;

*বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে;

*সহকারী সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকবে হবে;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬) ;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন এইচএসসি পাসেই

৮. পদের নাম: মেডিকেল অফিসার;

পদসংখ্যা: ৫টি;

আবেদেনের যোগ্যতা—

*এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

*বিএমডিসি হতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৯. পদের নাম: সহকারী প্রোগ্রামার;

পদসংখ্যা: ১টি;

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*স্নাতকে (সম্মান) সিজিপিএ ন্যূনতম ২ দশমিক ২৫ থাকতে হবে;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আরও পড়ুন: কর্মকর্তা নিয়োগে বড় বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগে, পদ ৯৩, আবেদন অনলাইনে

১০. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স;

পদসংখ্যা: ৩২টি;

আবেদনের যোগ্যতা—

*ডিপ্লোমা-ইন-নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি থাকতে হবে। অথবা,

*বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আরও পড়ুন: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৯৬, আবেদন এসএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology